২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নলছিটিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিজান গ্রেফতার

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে ১ (এক)বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিজান হাওলাদারকে (৪২) গ্রেফতার করেছে র‍্যাব-৮। শনিবার (১২ এপ্রিল ) সকাল ৯ টার দিকে ঝালকাঠি শহরের মিনিপার্ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মিজান হাওলাদার উপজেলার নাচনমহল ইউনিয়নের নুরুল ইসলাম হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি মো.আব্দুস সালাম।

তিনি জানান, এনআই অ্যাক্টের (চেক প্রতারণা) একটি মামলায় (মামলা নাম্বার- সিআর- ২০৫/২৩) মিজানকে ১ বছরের কারাদণ্ড দেন আদালত। তিনি এতদিন পলাতক ছিলেন। শনিবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে র‍্যাব।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top