২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মাত্র ৬ মাসের সাজা, পলাতক ছিলেন ১০ বছর – নলছিটিতে অবশেষে গ্রেপ্তার

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ

মাত্র ছয় মাসের সাজা হলেও টানা ১০ বছর পলাতক ছিলেন সোহেল হাওলাদার (৩৫)। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে নলছিটি থানা পুলিশ।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার বিজয় উল্লাস চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার সোহেল হাওলাদার নলছিটি পৌরসভার মল্লিকপুর এলাকার মৃত হারুন হাওলাদারের ছেলে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, ২০১৪ সালে বরিশাল সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা এক মামলায় সোহেল হাওলাদারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করেন আদালত। রায়ের পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান এবং দীর্ঘ এক দশক ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।

সম্প্রতি তার অবস্থান শনাক্ত হলে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে জানান ওসি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top