২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিজিবি টহল দলের ওপর হামলায় জড়িত ১৬ জনকে কারাগারে পাঠাল আদালত

নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল দলের ওপর হামলার ঘটনায় জড়িত ১৬ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট সেক্টরের ২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির।

তিনি জানান, গত ১৭ মার্চ সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে সংঘবদ্ধ একটি চক্র অবৈধভাবে খনিজ বালি উত্তোলন করছিল। বিজিবির টহল দল প্রায় ৪০ লাখ ১৪ হাজার টাকা মূল্যের বালুবোঝাই মাহিন্দ্রা ট্রাক্টর জব্দ করলে দুর্বৃত্তরা বিজিবির ওপর হামলা চালায়। এ সময় এক বিজিবি সদস্য গুরুতর আহত হন।

পরদিন, ১৮ মার্চ বিজিবির পক্ষ থেকে সুনামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের সীমান্তবর্তী উত্তর ডলুরা গ্রামের শিপনকে প্রধান আসামি করে মোট ২৫ জনকে অভিযুক্ত করা হয়।

মামলার প্রেক্ষিতে ১৬ জনকে গ্রেফতার করে আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজিবি জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ কার্যক্রম রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top