শেখ হাসিনার স্বজনদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই ও ভাতিজার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, শেখ সোহেল, শেখ জালাল উদ্দিন রুবেল এবং বাগেরহাট-২ আসনের সাবেক এমপি শেখ সারহান নাসের তন্ময়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, বিগত সরকারের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন। এই ব্যক্তিরা তাদের অবৈধভাবে অর্জিত সম্পদ বিদেশে হস্তান্তরের মাধ্যমে দেশত্যাগ করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এতে তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে।

এমন পরিস্থিতিতে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশে যাওয়া নিষিদ্ধ করা একান্ত প্রয়োজন বলে আদালতে জানায় দুদক।

আদালত আবেদনটি গ্রহণ করে তাদের বিদেশগমনে নিষেধাজ্ঞা জারি করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top