পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত বাংলাদেশ পুলিশ সপ্তাহ ২০২৫–এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী জনরোষের শিকার হয়েছে। মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুলিশকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরাজিত শক্তি যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে, সে জন্য পুলিশকে সতর্ক থাকতে হবে।”

পুলিশ সপ্তাহের উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে এবারের পুলিশ সপ্তাহ উপলক্ষে ৬২ জন কৃতি পুলিশ সদস্যকে পদক পরিয়ে সম্মাননা দেওয়া হয়।
পুলিশ সপ্তাহ ২০২৫–এর প্রতিপাদ্য: “আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজি, মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন পদবির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top