২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি 

রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে ২০  পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ রাজিব ইসলাম (২৬) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামের মোঃ আব্দুল আজিজ শেখের ছেলে।

রবিবার (০৪ মে) সন্ধ্যা পৌনে ৬টার সময় বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামের মোঃ ওমর আলী মৃধার চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন, মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামের পাঁকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী  মোঃ রাজিব ইসলামকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে সোমবার সকালে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top