আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল দেশ, সন্ধ্যায় জরুরি বৈঠকে অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও আন্দোলন চলছে। উদ্ভূত পরিস্থিতিতে আজ সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

শনিবার (১০ মে) বিকেলে অন্তর্বর্তী সরকারের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করলেও বৈঠকের নির্দিষ্ট সময় ও স্থান সম্পর্কে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি। একইসঙ্গে আজকের বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিসহ দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও জনমনে তৈরি হওয়া উদ্বেগ বৈঠকে আলোচনার মুখ্য বিষয় হতে পারে।

এর আগে দেশের বিভিন্ন অঞ্চলে দলটির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়। আন্দোলনকারীরা অভিযোগ তুলেছেন, অতীত ও বর্তমান সময়ে আওয়ামী লীগের ভূমিকা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এই পরিস্থিতিতে আজকের উপদেষ্টা পরিষদের বৈঠক রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top