২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নান্দাইলে ২২ কেজি ৫০০ গ্রাম গাজা সহ দুই কারবারি গ্রেফতার

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় ২২ কেজি ৫০০ গ্রাম গাজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত ৯টার সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মুশুলী বাজার থেকে এই গাজা উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ অফিসের কাছে গোপন সংবাদের মাধ্যমে খবর আসে নান্দাইল এলাকায় মাদকের একটি বড় চালান আসবে। পরে উপ পরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মুশুলী বাজারে অভিযান পরিচালনা করে। অভিযানে ১১টি পেকেটে ২২ কেজি ৫০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। এ সময় একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন সহ শরিফ মিয়া (২৮) এবং কাউছার (২৬) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ অফিসের উপ পরিচালক আনোয়ার হোসেন বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করি। এই গাজা কিশোরগঞ্জের ভৈরব থেকে নান্দাইল চৌরাস্তায় নিয়ে যাচ্ছিল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top