নীলফামারীতে আত্মগোপনে থাকা আ.লীগ নেতা গ্রেফতার

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি

নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের (নিষিদ্ধ দল) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম শাহকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৪ মে) রাত ৯টার দিকে সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার শাহ্ পাড়ার মৃত নজরুল ইসলাম শাহের ছেলে।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়।

নীলফামারী সদর থানার ওসি এম আর সাঈদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (১৫ মে) দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হহয়েছে।

উল্লেখ্য, সদর থানার দুটি রাজনৈতিক মামলার আসামি ছিলেন তিনি। কিন্তু সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন লাভ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top