জামিনে মুক্তি পেলেন আরও ২৭ বিডিআর জওয়ান

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি

বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন ২৭ সাবেক বিডিআর সদস্য।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টা থেকে জামিনের কাগজপত্র যাচাই বাছাই মাধ্যমে সাবেক জওয়ানরা মুক্তি পায় বলে জানায় কারা কর্তৃপক্ষ। এসময় কারা ফটকের সাবেক এই জওয়ানদের আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।

এর আগে, সোমবার ৪০ সাবেক বিডিআর সদস্যদের জামিন আবেদন মঞ্জুর করে মুক্তির আদেশ দেন আদালত।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১২, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে ৫ এবং কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে ১০ জন সাবেক বিডিআর সদস্য মুক্তি পায়।

কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১২ মে) কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতের (প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ) বিচারক ইব্রাহীম মিয়া বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ৪০ জন সাবেক জওয়ানের জামিন আবেদন মঞ্জুর করেন। ওই আইনের মামলায় জামিন পাওয়া ৪০ জনের মধ্যে বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে ৫, পার্ট-২ থেকে ১০ ও হাইসিকিউরিটি কারাগার থেকে ১১ জন সাবেক বিডিআর সদস্য মুক্তি পান। এছাড়া বুধবার (১৪ মে) এই ইউনিট থেকে আরও ১ বিডিআর সদস্য জামিনে মুক্তি পান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top