২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিরাজগঞ্জে ১০টন পলিথিন জব্দ ও জরিমানা আদায়

শাকিল আহম্মেদ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১০ টন পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ মে) বিকেল ৫টার দিকে উপজেলার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান তন্বী।

এসব পলিথিনের মালিক আসাদুল ইসলাম। তিনি রংপুরের পীরগাছা উপজেলার মনিরামপুর গ্রামের ফজল হকের ছেলে।

সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকে ভরা ১০ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসময় মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top