২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মধ্যনগরে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগরে ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. লতিফকে গ্রেফতার করেছে পুলিশ।

মো. লতিফ মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী মাটিয়ারবন গ্রামের মৃত আঃ ছাত্তারের ছেলে।

মধ্যনগর থানার এএসআই মো. মহিনুর সঙ্গীয় ফোর্সসহ মাটিয়ারবন এলাকায় অভিযান পরিচালনা করে বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সজীব রহমান জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. লতিফকে মাটিয়ারবন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে ধৃত আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, মামলার রায় ঘোষণার আগেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top