টঙ্গীতে আওয়ামী পরিবারের ব্যানারে মিছিলের চেষ্টায় আটক ৩

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গীর বনমালা রোডে আওয়ামী পরিবারের ব্যানারে মিছিলের চেষ্টার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ মে) ভোর ৬টার দিকে টঙ্গী-জয়দেবপুর রোডের টঙ্গী পূর্ব থানাধীন বনমালা রোডে এই মিছিলের চেষ্টা হয়। পুলিশ জানায়, হায়দারাবাদ ব্রিজ সংলগ্ন রাস্তায় চলন্ত অবস্থায় একটি ঝটিকা মিছিল হয়।

এ মিছিলে নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী মঞ্জুর, ৪৯ নম্বর ওয়ার্ডের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সোহেল এবং একই ওয়ার্ডের সাবেক ছাত্রলীগ সভাপতি জুয়েল হোসেন জয়। তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন কর্মীকে নিয়েও অংশ নেন বলে পুলিশ জানিয়েছে। প্রায় ১৫ থেকে ২০ জন নিয়ে মিছিলটি হায়দারাবাদ ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে পূবাইল থানাধীন আক্কাস মার্কেটের দিকে চলে যায়।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, “মিছিলের চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top