২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি মঙ্গলবার অনুষ্ঠিত হবে

নিজস্ব প্রতিবেদক:

সোমবার (২৬ মে) এই মামলার শুনানির দিন থাকলেও প্রধান বিচারপতির বেঞ্চ অনুপস্থিত থাকায় তা অনুষ্ঠিত হয়নি। পরে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ মঙ্গলবার দিনটি নির্ধারণ করেন।

গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্ট ২০০৪ সালের ২১ আগস্টের হামলা নিয়ে করা হত্যা ও বিস্ফোরক মামলায় তারেক রহমানসহ সকল আসামিকে খালাস দেন। এর বিরুদ্ধে ১৯ মার্চ রাষ্ট্রপক্ষ আপিল করে।

আসামিপক্ষের আইনজীবীরা আশাবাদ ব্যক্ত করেছেন, আপিল বিভাগেও হাইকোর্টের রায় বহাল থাকবে।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এতে দলটির ২৪ জন নেতাকর্মী নিহত হন। এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয় — একটি হত্যা মামলা এবং অন্যটি বিস্ফোরক দ্রব্য আইনে।

২০১৮ সালে বিচারিক আদালত ওই মামলায় রায় দেন। তাতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। অন্য ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top