নারী সংস্কার কমিশনের বিতর্কিত ধারার রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক:

নারী সংস্কার কমিশনের কয়েকটি সুপারিশ নিয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আদালত জানিয়েছে, এই সুপারিশ এখনো বাস্তবায়নের পর্যায়ে যায়নি, তাই রিটটি সময়ের আগেই দায়ের হয়েছে।

সোমবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত বলেন, সুপারিশগুলো বাস্তবায়ন না হওয়ায় এই মুহূর্তে আইনগত হস্তক্ষেপের প্রয়োজন নেই। তবে ভবিষ্যতে সরকার যদি এসব সুপারিশ বাস্তবায়ন করে, তাহলে রিটকারী নতুন করে আদালতের দ্বারস্থ হতে পারবেন।

গত ১৯ মে এই রিটের শুনানি শেষ হয়। শুনানি শেষে আদালত আজ আদেশের দিন নির্ধারণ করেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রওশন আলী, আর কমিশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ।

নারী সংস্কার কমিশনের বিতর্কিত ধারাগুলো নিয়ে ইতিমধ্যে জনমত সৃষ্টি হয়েছে। এসব বিষয় পর্যালোচনার জন্য বিশেষজ্ঞদের একটি কমিটি গঠনেরও আবেদন জানানো হয়েছিল। আইনজীবী রওশন আলী এসব সুপারিশের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top