জেবুন্নেছা আফরোজকে বরিশালের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হলো

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার একটি হত্যা মামলায় গ্রেফতার হওয়া আওয়ামী লীগের মহানগর শাখার সহ-সভাপতি ও বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে বরিশালের একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

সোমবার বরিশালের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান এ আদেশ দেন। শুনানিতে আসামিপক্ষ জামিন আবেদন করলেও তা নামঞ্জুর হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, জেবুন্নেছাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার বরখাস্ত কমিটির যুগ্ম সদস্য মারজুক আব্দুল্লাহর করা বিস্ফোরক মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। রাষ্ট্রপক্ষ থেকে এই বিষয়ে আদালতে আবেদন করা হলে বিচারক মামলার নথি যাচাই করে দৃশ্যমান গ্রেফতারের আদেশ দেন।

গত ১৭ মে ঢাকার কেরানীগঞ্জ থেকে জুলাই অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতার করা হয়েছিল জেবুন্নেছাকে। এরপর তিনি ঢাকার কাশিমপুর কারাগারে ছিলেন। এখন বরিশালের মামলায় তাকে আবারও গ্রেফতার দেখিয়ে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top