চিন্ময় কৃষ্ণ দাসকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলাসহ মোট চার মামলায় ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ মে) চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম এস এম আলাউদ্দিন মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে একদিনের জন্য জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। আদালত আগামী ৩ জুনের মধ্যে জিজ্ঞাসাবাদের প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এর আগে সোমবার পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের আরেক মামলায়ও চিন্ময়কে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছিল। এছাড়া গত ১৮ মে রাষ্ট্রদ্রোহ মামলা এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায়ও তার জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।

প্রসঙ্গত, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৩ সালের ২৫ নভেম্বর রাজধানী ঢাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। পরদিন চট্টগ্রাম আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এ ঘটনার পর আদালত এলাকায় চিন্ময়ের অনুসারীরা উত্তেজনা ছড়িয়ে দেয় এবং প্রিজনভ্যান অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ও বিজিবি যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওই সময় আদালত চত্বরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় চট্টগ্রামের কোতোয়ালি থানায় মোট ছয়টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে আইনজীবী হত্যা, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, গাড়ি ভাঙচুরসহ চার মামলায় চিন্ময়কে গ্রেফতার দেখানো হয়েছে।

চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top