২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জের ধর্মপাশায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গ্রেফতার

জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সঞ্জয় রায় চৌধুরীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দুধবহর এলাকা থেকে তাকে আটক করা হয়। বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক সঞ্জয় রায় চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে দুই দুইবার জয়শ্রী ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের কোনো কমিটিতে না থাকলেও আওয়ামী লীগ নেতা হিসেবে তিনি পরিচিত ছিলেন। তিনি হাসিনা সরকারের আমলে বেশ দাপটের সাথে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

পট পরিবর্তনের পরেও এতোদিন উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি কর্মসূচিতে তাকে সামনের সারিতে দেখা যেতো।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, ডেভিল হান্ট অভিযানের মাধ্যমে সঞ্জয় রায় চৌধুরীকে আটক করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top