২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিস্ফোরক আইনের মামলায় তাড়াইল থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা জোবায়ের গ্রেফতার

শাহজাহান সাজু কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে জেলার তাড়াইল থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন খানকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৫ জুন) বিকাল ৪.১০ ঘটিকার দিকে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

একই দিন তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানার একটি মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত জুবায়ের হোসেন খান অত্র থানাধীন সাররং গ্রামের মৃত আব্দুল মতিন খানের ছেলে। জোবায়ের, এলাকার অসংখ্য লোকজনকে প্রতারণার ফাঁদে ফেলে বিগত ফ্যাসিস্ট আমলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। জোবায়েরের প্রতারণার শিকার দেলোয়ার হোসেন ফুলমিয়া মুঠো ফোনে জানান, আমি তার পরিবারের কাছে ৬ লক্ষ টাকা পাবো। তার যথাযথ ডকুমেন্ট আমার কাছে রয়েছে। তারপরেও সে ও তার পরিবার আমার টাকা দিচ্ছে না, আমি এই প্রতারণার বিচার চাই।

তারাইল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা সাব্বির রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, ভুয়া সাংবাদিকতা ও প্রতারণার দায়ে জোবায়ের হোসেন খানের বিরুদ্ধে ৪৪৭/৪৪৮/৪১৯/৪২০ ধারায় পেনাল কোড রুজু করে ১৪ জুন ২০২৫ ইং তারিখে তাড়াইল থানায় একটি মামলা দায়ের হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top