১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

গণ-অধিকার পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ভিপি নুরের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

গণ-অধিকার পরিষদ মুরাদনগর উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও দলটির সভাপতি ভিপি নুরুল হক নুরের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলা সদরের লাইভ পিৎজ্জা গ্যালারীতে এ অনুষ্ঠান হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা গণ-অধিকার পরিষদের নবনির্বাচিত সভাপতি ফরিদ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাকসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জসিম মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক মনির হোসেন, অর্থ সম্পাদক বিলাল হোসেন, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. কামাল, সাংগঠনিক সম্পাদক দাউদ উদ্দিন শহিদ, জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও আরিফ হোসেন, বাঙ্গরা থানা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ ও সাধারণ সম্পাদক ইউসুফ ফারাবী।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রশিদ রানা, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা গণ-অধিকার পরিষদের সহ-সভাপতি আবদুর রহমান, ছাত্র অধিকার পরিষদের নেতা সানভীর আহমেদ মহসিন, আবদুল্লাহ প্রমুখ।

বক্তারা যুব ও ছাত্র সমাজের অধিকার প্রতিষ্ঠায় গণ-অধিকার পরিষদের ভূমিকা তুলে ধরেন এবং মুরাদনগরে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষে দলের সভাপতি ভিপি নুরুল হক নুরের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top