১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

অগ্নিকাণ্ডে নিঃস্ব মানুষের ভরসা আনোয়ার খান — সৌদি প্রবাস থেকেও মানবতার সেবায় মাঠে!

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা কুষ্টিয়াঃ

গরীবের বন্ধু, অসহায় মানুষের ভরসাস্থল — খোকসা-কুমারখালি (কুষ্টিয়া-৪) আসনের ইসলামি আন্দোলন বাংলাদেশের (হাতপাখা মার্কা) মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার খাঁন আবারও প্রমাণ করলেন, জনগণের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানোই প্রকৃত নেতৃত্ব।

গত ২০-২৫ দিন আগে খোকসা উপজেলার বি-মির্জাপুর গ্রামে ঘটে যাওয়া একটি মর্মান্তিক অগ্নিকাণ্ডে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায় এক দরিদ্র কৃষক পরিবার। অনার্স শেষ করা যুবক মোঃ হাবিবুর রহমান ও তার পিতা মোঃ শিহাব উদ্দিন — যারা আগে থেকেই অর্থকষ্টে ভুগছিলেন — তারা হারান তাদের একমাত্র মাথা গোঁজার ঠাঁই ও একটি গোয়াল ঘর।

অগ্নি তাদের ঘর পুড়িয়েছে, কিন্তু মানুষের পাশে মানুষের দাঁড়ানো সেই আশাটুকু এখনো বেঁচে আছে — আলহাজ্ব মোঃ আনোয়ার খাঁনের মতো নেতার জন্যই।

যদিও বর্তমানে ব্যবসায়িক প্রয়োজনে সৌদি আরবে অবস্থান করছেন আলহাজ্ব আনোয়ার খাঁন, তবুও দূরত্ব তাঁকে মানবিক দায়িত্ব থেকে দূরে রাখতে পারেনি। দেশের মাটি ও মানুষের প্রতি ভালোবাসা থেকে তিনি সাথে সাথেই খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এরপর মাত্র ১৫ দিনের মাথায় তিনি সহ ইসলামি আন্দোলনের নেতাকর্মীরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আজ, ২৮ সেপ্টেম্বর রবিবার দুপুর ১২ টায়, আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নতুন ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় টিন, স্কুপ সহ গুরুত্বপূর্ণ নির্মাণ সামগ্রী তুলে দেন।

এই মহতী কার্যক্রমের নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খোকসা উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি, যিনি বলেন,

আমরা শুধু রাজনীতি করতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি। আনোয়ার ভাইয়ের নেতৃত্বেই আমরা এই কাজগুলো করছি — তিনিই আমাদের দেখিয়েছেন কীভাবে একজন প্রার্থী হয়েও একজন মানুষের মতো পাশে দাঁড়াতে হয়।

এটাই চাই — এমন একজন নেতা, যিনি প্রয়োজনের সময় খোঁজ নেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন, এবং দল-মত নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করেন।

আলহাজ্ব মোঃ আনোয়ার খাঁনের এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকা আজ এলাকার সাধারণ মানুষের মুখে মুখে। অনেকেই বলছেন,

ভোট তো দিতেই হবে, কিন্তু এবার এমন কাউকে চাই — যিনি বিপদের সময় আমাদের পাশে থাকবেন, ঠিক যেমন আজ আনোয়ার ভাই দাঁড়িয়েছেন।

আজ আবারও প্রমাণিত হলো — রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, এটি মানুষের হৃদয়ে স্থান করে নেওয়ার একটি সেবামূলক পথ। এবং সেই পথে আলহাজ্ব মোঃ আনোয়ার খাঁন এগিয়ে যাচ্ছেন দৃঢ় ও নিঃস্বার্থভাবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top