১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে বিতর্কে সাকিব আল হাসান

নিজস্ব প্রতিনিধি:

পতিত স্বৈরশাসক শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আবারো সমালোচনার মুখে পড়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। রোববার ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করার পর থেকেই নেটিজেনদের তীব্র প্রতিক্রিয়ার শিকার হচ্ছেন তিনি।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)র ভিপি আবু সাদিক কায়েম। রোববার রাতে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের একমাত্র পরিচয় খুনি ও গণহত্যাকারী। জুলাইয়ের ঘাতকদের অন্য কোনো পরিচয় থাকতে পারে না।

তিনি আরও উল্লেখ করেন, ক্রিকেটার সাকিব এবং রাজনীতিবিদ সাকিব আলাদা—এই ধারণা প্রতিষ্ঠার চেষ্টা যারা করেছেন, তাদের উদ্দেশ্য জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে। একইভাবে গণহত্যায় জড়িত বিভিন্ন শ্রেণির মানুষকে বুদ্ধিজীবী, সাংবাদিক, রাজনীতিবিদ, পেশাজীবী বা কূটনীতিক পরিচয়ে পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে। তার ভাষায়, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন ও কাঠামো ভেঙে ধ্বংস না হওয়া পর্যন্ত জুলাই প্রজন্ম থামবে না।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান চলাকালে এক গার্মেন্টসকর্মী হত্যা মামলার আসামি সাকিব গত বছরের আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে তার কিছু আড্ডার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top