২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

১৫ সেনা কর্মকর্তার মামলায় আর আইনজীবী থাকছেন না ব্যারিস্টার এম সরোয়ার হোসেন

নিজস্ব প্রতিনিধি:
আওয়ামী লীগ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম, খুনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি ১৫ জন সেনা কর্মকর্তার আইনজীবী হিসেবে আর থাকছেন না ব্যারিস্টার এম সরোয়ার হোসেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, “আমি যে গুমের অভিযোগ দায়ের করেছিলাম, গ্রেফতার হওয়া ১৫ কর্মকর্তার মধ্যে একজন সেই মামলার অভিযুক্ত। তাই নৈতিক কারণে আমি আর এই মামলায় আইনজীবী হিসেবে থাকছি না।”

সূত্র জানায়, ব্যারিস্টার এম সরোয়ার হোসেন নিজেই ট্রাইব্যুনাল ও গুম কমিশনে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদসহ তিনজন সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। বর্তমানে গ্রেফতার হওয়া ওই ১৫ কর্মকর্তার মধ্যে একজন ওই মামলার অভিযুক্ত ব্যক্তিও রয়েছেন।

এর আগে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ গ্রেফতার ১৫ সেনা কর্মকর্তার পক্ষে শুনানিতে অংশ নিয়েছিলেন ব্যারিস্টার সরোয়ার হোসেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top