২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছেছে

নিজস্ব প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অগ্রনায়ক শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছেছে। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৫ ফ্লাইটটি শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সারা দেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতা বিক্ষোভে ফেটে পড়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে সমবেত হয়ে নানা স্লোগান দেন এবং একপর্যায়ে শাহবাগ মোড়ে অবরোধ সৃষ্টি হয়। একই ধরনের বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক ও দেশের অন্যান্য শহর ও অঞ্চলেও ছড়িয়ে পড়ে।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় থাকা অবস্থায় চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে প্রাথমিক অস্ত্রোপচারের পর তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top