২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘হাদি, তুমি অনন্তকাল আমাদের সঙ্গে থাকবে’—মানিক মিয়ায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নিজস্ব প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা শুরুর আগে আবেগঘন বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দেওয়া ভাষণে তিনি বলেন, “প্রিয় হাদি, আমরা তোমাকে বিদায় দিতে আসিনি। তুমি অনন্তকাল আমাদের সঙ্গে থাকবে। তোমাকে কেউ কোনোদিন ভুলে যাবে না।”

বক্তব্যে আবেগ ধরে রাখতে না পেরে ড. ইউনূস বলেন, হাদি যে আদর্শ ও মন্ত্র রেখে গেছেন, সেটিই সামনে রেখে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, “তোমার দেখানো পথেই আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে। মানুষ তোমাকে ভুলে যাবে না; বরং তোমার আদর্শ বহন করেই সামনে এগিয়ে নেবে দেশ।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top