২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কবি নজরুলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত জুলাই বিপ্লবী শহীদ ওসমান হাদি

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্সে জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদিকে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দাফনের আগে তাকে শেষবারের মতো বিদায় জানান স্বজন, সহযোদ্ধা ও সাধারণ মানুষ। শোকাবহ সেই মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন উপস্থিত সবাই। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজা শেষে দুপুর আড়াইটার পর হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা দেয়।

সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউতে নেওয়া হয়; বেলা ১১টা ৪৫ মিনিটে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ এলায়েন্সের সদস্যসচিব ডা. আব্দুল আহাদ।

গত ১২ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড এলাকায় নির্বাচনি প্রচারণার সময় রিকশায় থাকা অবস্থায় খুব কাছ থেকে মাথায় গুলি করা হয় শরীফ ওসমান হাদিকে।

গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ ঢাকায় পৌঁছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top