বগুড়ায় বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ: অভিযুক্ত গ্রেপ্তার

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে এক বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে জুয়েল হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গত বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ভরতেঁতুলিয়া গ্রামের এক বাকপ্রতিবন্ধী তরুণীকে একই গ্রামের মোখদুম আলী খন্দকারের ছেলে জুয়েল হোসেন (৪০) ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।

ভিকটিম বাকপ্রতিবন্ধী হওয়ায় ঘটনাটি তাৎক্ষণিকভাবে পরিবারকে জানাতে পারেননি। পরবর্তীতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে ভিকটিম বিভিন্ন ইশারা, আচরণ ও অঙ্গভঙ্গির মাধ্যমে পরিবারের সদস্যদের তার সঙ্গে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাটি বুঝাতে সক্ষম হন। ঘটনাটি নিশ্চিত হওয়ার পর পরিবারের পক্ষ থেকে নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামি জুয়েল হোসেনকে গ্রেপ্তার করে। ঘটনার সত্যতা যাচাই ও প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষার জন্য ভিকটিমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আর আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত বিচার ও দোষী আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বাকপ্রতিবন্ধী তরুণী ধর্ষণ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top