১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

ঋণখেলাপি ইস্যুতে চেম্বার আদালতের আদেশ: কুমিল্লা–৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি নির্বাচন করতে পারবেন না

নিজস্ব প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে আর নির্বাচন করতে পারছেন না মঞ্জুরুল আহসান মুন্সি। ঋণখেলাপির তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়ার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ চেম্বার আদালত স্থগিত করায় তিনি ঋণখেলাপি হিসেবেই বহাল থাকছেন। ফলে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা হারালেন তিনি—এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হক–এর আদালত এ আদেশ দেন। শুনানিতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে আইনজীবী বিভূতি তরফদার যুক্তি উপস্থাপন করেন।

এর আগে যাচাই–বাছাই চলাকালে কুমিল্লা–৪ আসনের এনসিপি ও ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ জেলা প্রশাসকের কাছে মৌখিকভাবে মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থীতার বৈধতা চ্যালেঞ্জ করেন। তখন জেলা প্রশাসক তাঁকে উচ্চ আদালতে আপিল করার পরামর্শ দেন।

চেম্বার আদালতের সর্বশেষ আদেশের ফলে মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা কার্যত বাতিলের পথে গেল বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top