আন্দালিব রহমান পার্থ ৫ দিনের রিমান্ডে

সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট মো. সুলতান সোহাগ উদ্দীনের আদালতে শুনানি শেষে বৃহস্পতিবার (২৫ জুলাই) এ রিমান্ড মঞ্জুর করা হয়।

কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন-অর-রশিদ জানিয়েছেন, বুধবার (২৪ জুলাই) রাত ১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে ব্যারিস্টার পার্থকে গ্রেপ্তার করা হয়।

ডিবিপ্রধান বলেন, কোটা সংস্কার আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে ব্যারিস্টার পার্থকে গ্রেপ্তার করা হয়েছে। আন্দালিব রহমানের দলীয় নেতাকর্মীদের ধারণা, আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে ফেসবুকে বিভিন্ন পোস্ট দেওয়ার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top