শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের রাজাকার বলে স্নোগান দিয়েছে: প্রধানমন্ত্রী

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন – আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। আমি শিক্ষার্থীদের রাজাকার বলিনি, তারা নিজেরাই নিজেদের রাজাকার বলে স্নোগান দিয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) সকালে রাজধানীর রামপুরায় বিটিভি কার্যালয় পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বিটিভির কার্যালয় ঘুরে দেখেন।

শেখ হাসিনা বলেন, যারা এই ধ্বংসযজ্ঞে জড়িত তারা আনাচে-কানাচে লুকিয়ে আছে, তাদের খুঁজে বের করে সাজা নিশ্চিত করতে দেশের জনগণকে সহযোগিতা করতে হবে।

বিএনপি-জামায়াত প্রসঙ্গে সরকারপ্রধান বলেন, তারা আগের মতোই অগ্নিসন্ত্রাস করেছে। তবে এবার তারা গান পাউডার ব্যবহার করেছে।

গত ১৮ জুলাই দুপুরে কোটা আন্দোলনের সময় বিটিভি সেন্টারে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে এই টিভি সেন্টারের ভেতরের রিসিপশন, ক্যান্টিন ও একটি বাস পুড়ে যায়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top