১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

কোটা আন্দোলনে আহতদের আয়-রুজির ব্যবস্থা করার প্রধানমন্ত্রীর আশ্বাস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনে আহতদের চিকিৎসার কোনো ঘাটতি হয়নি এবং তাদের চিকিৎসায় যা যা প্রয়োজন, সব করার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (২৬ জুলাই) বিকেলে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় আহতদের খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ পরিদর্শন শেষে তিনি ঘোষণা দেন।

তিনি বলেছেন, (আহতদের) চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, সরকার করে যাচ্ছে এবং করবে। চিকিৎসা শেষে তাদের অন্তত আয়-রুজির ব্যবস্থা যাতে হয়, সেটাও আমরা করবো।

বর্বরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশবাসীর কাছে এটুকুই বলবো যে, যারা অপরাধী তাদের খুঁজে বের করে দিতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এই বর্বরতার বিরুদ্ধে, এ ধরনের জঘন্য ঘটনার বিরুদ্ধে।

তিনি বলেন, আমি আবারও বলবো, দেশবাসীকে বলবো যারা এই ধরনের জঘন্য কাজ করে, কোথায় কে আছে খুঁজে বের করা, তাদের উপযুক্ত শাস্তি দেওয়া – যেন আর কখনো এদেশের মানুষের জীবন নিয়ে কেউ ছিনিমিনি খেলতে না পারে। যেটা আমি কখনো চাইনি। কখনোই চাইনি এভাবে মানুষ আপনজন হারাবে, এভাবে মৃত্যুর মিছিল হবে, এটা কখনো চাইনি। আজ বাংলাদেশে সেটাই করলো।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top