রবিবার জানা যাবে কখন মোবাইল ইন্টারনেট চালু হবে

ইন্টারনেট সেবা সারাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতার পর টানা পাঁচদিন বন্ধ ছিল। ব্রডব্যান্ড ইন্টারনেট গত ২৩ জুলাই রাতে সেবা চালু করা হলেও মোবাইল ইন্টারনেট বন্ধ। ফলে ১৩ কোটি গ্রাহক মোবাইল ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

রোববার (২৮ জুলাই) সকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) মোবাইল অপারেটরগুলোর সঙ্গে বৈঠক করবেন প্রতিমন্ত্রী ও বিটিআরসি কর্মকর্তারা।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য নিশ্টচত করে জানিয়েছেন, আগামীকাল রবি বা সোমবার মোবাইল ইন্টারনেট চালু করা হতে পারে। এ নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকও ডাকা হয়েছে। সেখানে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

এর আগে শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পলক। পোস্টে তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনবান্ধব সরকার সবসময় প্রবাসীদের কল্যাণে কাজ করছে। ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে আমাদের সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।’

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top