ঢাকাসহ তিন জেলায় আজ কারফিউ শিথিল করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কোটা বিরোধী আন্দোলন ঘিরে জারি করা কারফিউ পুনরায় কিছুটা শিথিল করা হয়েছে। আজ রোববার (২৮ জুলাই) রাজধানী ঢাকায় ১১ ঘণ্টা শিথিল থাকবে কারফিউ। এদিন সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

শনিবার (২৭ জুলাই) রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি আরও জানান, গাজীপুর ও নারায়ণগঞ্জ আজ ১১ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। পরবর্তী দুদিন সোমবার ও মঙ্গলবারও ঢাকাসহ এ তিন জেলায় সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। পাশাপাশি এ তিনদিন বিকেল ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে।

তিনি বলেন, ‌‘রোববার, সোমবার ও মঙ্গলবার ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে কারফিউ চলবে। তবে সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এছাড়া বাকি জেলাগুলোর কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেহেতু পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে। সে জন্য আমরা আমাদের যে সান্ধ্য আইন, যাকে কারফিউ বলা হয়, সেটি আরেকটু শিথিল করতে চাচ্ছি। খুব শিগগির চেষ্টা করবো কারফিউ আরও শিথিল করতে।’

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top