১০ দিন পর ফিরলো ধীরগতির মোবাইল ইন্টারনেট

মোবাইল ইন্টারনেট (ফোর-জি) সেবা টানা ১০ দিন বন্ধ থাকার পর চালু হয়েছে । গ্রাহকেরা  আজ (২৮ জুলাই) বেলা ৩টার দিকে তাদের মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন বলে জানা গেছে।

এর আগে বেলা ১১টার দিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর আজ ইন্টারনেট চালুর খবর জানান।

প্রতিমন্ত্রী বলেন, বেলা ৩টার দিকে ইন্টারনেট চালুর পর গ্রাহকেরা তিন দিনের জন্য ৫ জিবি বোনাস পাবেন। সব অপারেটরের গ্রাহকরাই এই সুবিধা পাবেন।

ফেসবুক-টিকটক ও অন্যান্য সোশ্যাল মিডিয়াকে চিঠি পাঠানো হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আপাতত ফেসবুক-টিকটক, হোয়াটসঅ্যাপ বন্ধই থাকছে। দ্রুতই তাদের সঙ্গে আলোচনা করা হবে।

এর আগে, টানা পাঁচ দিন সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর মঙ্গলবার (২৩ জুলাই) রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করা হয়। রাজধানীতে বাসা–বাড়ির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ধারাবাহিকভাবে চালু হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top