ডিবি কার্যালয়ের সামনে ব্র্যাকের সাবেক শিক্ষক আসিফের খোঁজে মা-বাবা

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব উৎসর বাবা-মা রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ের সামনে অপেক্ষায় ছিলেন। অনেকবার যোগাযোগের চেষ্টা করার পরও ছেলে আসিফ মাহতাবের কোনো খবর পাননি তারা।

পাঠ্যবইয়ের শরীফ থেকে শরীফা গল্পের পাতা ছিঁড়ে আলোচিত-সমালোচিত হওয়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব উৎস।

শনিবার (২৮ জুলাই) দিনগত রাত ১টার দিকে রাজধানী উত্তরার ৯ নম্বর সেক্টরের ১০/এ সড়কের বাসা থেকে ডিবি পরিচয়ে আসিফ মাহতাব উৎসকে নিয়ে যাওয়া হয় বলে তার বাবা দাবি করেন। সকালেই বাবা ও মা ছুটে আসেন মিন্টো রোডে।

মিন্টো রোডে উৎকণ্ঠায় দাঁড়িয়ে থাকা আসিফ মাহতাবের বাবা শাহাবুর রহমান সাংবাদিকদের বলেন, কী কারণে ছেলেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে আসা হলো আমরা জানি না। আমরা ছেলের খোঁজ নিতে মিন্টো রোডে আসছি। কিন্তু এখানে কেউ কথা বলছে না। ভেতর থেকে জানানো হচ্ছে আমরা আনলে তো ফোন করে জানাতাম। এই অবস্থায় আমরা শঙ্কায় আছি। আমরা আসলে আসিফ মাহতাবের খোঁজ চাই। আসলে সে কি আছে? থাকলে কেমন আছে? জীবিত আছে কি না!

আসিফের বাবা সাহাবুর রহমান আরও বলেন, ‘আমার ছেলে কয়েকদিন আগেও বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে। সে শুধু সাধারণ মানুষের কথা বলে, সাধারণ ছাত্রদের অধিকারের কথা বলে। আসিফ সব সময় বলতো পুলিশের প্রতি আমাদের আস্থা আছে।’

তিনি বলেন, ‘আমার ছেলে ফেসবুকে লেখালেখি করতো। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে থাকাকালে তো অনেক ঘটনা ঘটেছে, সেটা তো আপনারা জানেন। এরপর সে আর বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে না।’

আসিফের মা সালমা জাহান বলেন, ভয়ে আছি। দেশের পরিস্থিতিতে বুঝতেছি অনেককেই তুলে আনা হচ্ছে। কিন্তু আমার ছেলে তো রাজনীতি করে না। তাকে তুলে আনার সুনির্দিষ্ট কারণ তো আমাদের জানাতে হবে। সেটা জানানো হয়নি। এখন ডিবি অফিস থেকে কোনো সাড়া নেই।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top