ভয়াবহ ভূমিধসে কেরালায় শতাধিক নিখোঁজসহ নিহত ২৪

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ভয়াবহ ভূমিধসে শতাধিক মানুষ আটকা পড়া সহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন। প্রবল বৃষ্টির ফলে মঙ্গলবার (৩০ জুলাই) ওয়েনাড় জেলায় এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মধ্যে ওয়েনাড়ের পাহাড়ি গ্রাম মেপ্পাদির কাছে এই ভয়াবহ ভূমিধস ঘটে। তাছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে জেলায় চার ঘণ্টার মধ্যে তিনটি ভূমিধস ঘটেছে। ভারতের দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) পাশাপাশি বিমানবাহিনী এসব এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে।

জানা গেছে, ঘটনাস্থলের কাছেই চালিয়ার নামে একটি নদী রয়েছে। মালাপ্পুরমের নীলাম্বুরের মধ্যে দিয়ে বয়ে গেছে নদীটি। স্থানীয়দের আশঙ্কা, অনেকেই খরস্রোতা এই নদীতে ভেসে গেছেন।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, ভূমিধসের পরপরই সব সরকারি সংস্থা উদ্ধারকাজে নেমেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও আটকে থাকা লোকজনকে দ্রুত বের করে আনার জোর প্রচেষ্টা চলছে। রাজ্যের মন্ত্রীরাও ওই এলাকায় যাচ্ছেন।

পিনারাই বিজয়ন আরও জানান, কেরালার নিজস্ব বিপর্যয় মোকাবিলা দপ্তর ও এনডিআরএফের দল বিপর্যস্ত এলাকায় পৌঁছেছে। এনডিআরএফের আরও বেশি সংখ্যক সদস্য পাঠানো হচ্ছে। তবে বৃষ্টি বন্ধ না হওয়ায়, উদ্ধারকাজ চালানো বেশ কঠিন হয়ে পড়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top