ফাইভার দক্ষ ফ্রিল্যান্সার মুগ্ধকে হারিয়ে গভীর শোক প্রকাশ করেছে

ফ্রিল্যান্সারদের অনলাইন মার্কেটপ্লেস ফাইভার কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধকে স্মরণ করলো। মুগ্ধর মৃত্যুতে বুধবার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ফাইভারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আবেগঘন পোস্ট দেওয়া হয়।

ফাইভার লিখেছে, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে জানাচ্ছি যে, ফাইভার পরিবারের একজন সদস্যের অকাল মৃত্যুর খবর জানতে পেরেছি আমরা। ফ্রিল্যান্সার মীর মাহফুজুর রহমান মুগ্ধ গত সপ্তাহে মৃত্যুবরণ করেছেন। তিনি বাবা-মা ও দুই ভাই রেখে গেছেন।

মুগ্ধর ফ্রিল্যান্সিং দক্ষতার প্রশংসা করে পোস্টে বলা হয়েছে, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ছিলেন একজন ট্যালেন্টেড মার্কেটার (মেধাবী বিপণনকারী)। তিনি এসইও এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কাজে দক্ষতার মাধ্যমে ফাইভার প্ল্যাটফর্মে ব্যবসা গড়ে তুলেছিলেন।

তার চেয়েও বড় বিষয় হলো তিনি একজন ভ্রমণপ্রেমী, মেধাবী ফুটবলার এবং বাংলাদেশ স্কাউটসের সদস্য হিসেবে প্রকৃত মানবতাবাদী মানুষ ছিলেন। আমরা মীর মুগ্ধের শূন্যতা অনুভব করবো। তার পরিবার এবং বন্ধুদের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইলো- যোগ করে ফাইভার।

মীর মুগ্ধ একজন দক্ষ ফ্রিল্যান্সার ছিলেন। তিনি অনলাইন মার্কেটপ্লেস ফাইভারে সক্রিয় ছিলেন। ফাইভারে তার অ্যাকাউন্টে কাজে খুশি হয়ে এক হাজার ৮৮ জন ক্লায়েন্ট রিভিউ দিয়েছেন। তার ওভার অল রেটিং ৫। সেলার কমিউনিকেশন লেভেল রেটিংও ৫। রিকমেন্ড টু অ্যা ফ্রেন্ড এবং সার্ভিস অ্যাজ ডেসক্রাইব রেটিংও দেখা যাচ্ছে ৫।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top