১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জামিনে কারামুক্ত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি মুক্তি পান।

কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার জানান, বিকেল চারটার দিকে তার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সন্ধ্যায় তাকে মুক্তি দেওয়া হয় এবং পরে স্বজনরা তাকে নিয়ে যান।

এর আগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, শুনানির সময় তাকে আদালতে হাজির করা হয়নি। তার পক্ষে আইনজীবীরা জামিনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে লালবাগ এলাকায় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছিল।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতে হাজির করা হলে রিমান্ড ও জামিন—উভয় আবেদনই নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতায় তিনি জামিন লাভ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top