১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

হাসনাতের সফর ঘিরে বিতর্ক, মনজুর আলমের এনসিপি সমর্থনে নির্বাচনের গুঞ্জন

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের বাসায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ-এর সফর ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সফরের সময় একদল যুবক নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে তার কাছে বিভিন্ন প্রশ্ন করছেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

বিষয়টি নিয়ে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে ফেসবুকে পোস্ট দেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার।

পোস্টে তিনি দাবি করেন, সাবেক মেয়র মনজুর আলম এনসিপির সমর্থনে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে আগ্রহী। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে মনজুর আলম বিএনপির নেতাকর্মীদের সঙ্গে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছেন এবং তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি অভিযোগ করেন, হাসনাত আব্দুল্লাহর সফরের সময় বিএনপির একটি পক্ষ সেখানে গিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। তার মতে, এনসিপির সম্ভাব্য শক্তিশালী প্রার্থী হিসেবে মনজুর আলমকে ঘিরে রাজনৈতিক প্রতিযোগিতা তৈরি হয়েছে।

এছাড়া বিএনপির অভ্যন্তরীণ বিভাজন এবং রাজনৈতিক কৌশল নিয়েও সমালোচনা করেন আবু বাকের মজুমদার। তিনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় ‘মব কালচার’ পরিহারের আহ্বান জানান এবং গণমাধ্যমকে সঠিক তথ্য তুলে ধরার অনুরোধ করেন।

ঘটনাটি চট্টগ্রামের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top