১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে প্রতারণা মামলায় অভিযোগ গঠনের শুনানি ৬ মে

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর গুলশান-২ এলাকার একটি ফ্ল্যাট সংক্রান্ত প্রতারণা মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেন-এর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। আদালত নতুন শুনানির তারিখ আগামী ৬ মে নির্ধারণ করেছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকার বিশেষ জজ-৫ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শুনানি শেষে নতুন এ দিন ধার্য করেন।

দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম জানান, মামলাটির চার্জগঠনের শুনানির জন্য দিন নির্ধারিত থাকলেও বিচারিক ব্যস্ততার কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে।

এর আগে গত ৮ এপ্রিল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত থেকে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় বিশেষ জজ-৫ আদালতে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। এছাড়া গত ১৮ ফেব্রুয়ারি আদালত অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।

দুদকের অভিযোগে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ ছাড়াই গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেড-এর একটি ফ্ল্যাট দখল ও রেজিস্ট্রি করা হয়। এ ঘটনায় পরস্পর যোগসাজশ ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।

মামলাটি চলতি বছরের জুলাইয়ে হাইকোর্টে রিটের কারণে কিছু সময় তদন্ত স্থগিত থাকলেও পরে তদন্ত শেষ করে দুদক টিউলিপ সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top