২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে ইসিকে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে প্রার্থিতা ফিরে পেতে নুসরাত তাবাসসুম হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে আদালত তার পক্ষে এ আদেশ দেন।

গত ২২ এপ্রিল নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র জমা দেওয়ায় নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন। একই সঙ্গে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতাও স্থগিত করা হয়।

আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে অংশ নিতে ২২ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

জানা গেছে, মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় ছিল বিকেল ৪টা পর্যন্ত। তবে নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন বিকেল ৪টা ১৯ মিনিটে। সময়সীমা অতিক্রম করায় নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে।

পরবর্তীতে আদালতের শরণাপন্ন হলে হাইকোর্ট কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top