চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের বাসভবনে হামলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর বাসভবনে শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে হামলা চালানো হয়েছে। এ সময় মেয়র বাসভবনে অবস্থান করছিলেন।

মেয়রের ব্যক্তিগত সহকারী মো. দুলাল চৌধুরী বলেন, ‘ঘটনার সময় মেয়র বাসভবনে ছিলেন। হামলাকারীরা বাইরে থেকে ইটপাটকেল ছুড়ে চলে গেছে। এতে প্রধান ফটকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মেয়র নিরাপদে আছেন।’

এর আগে বিকেল ৬টার দিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসভবনে হামলার ঘটনা ঘটে।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোখলেসুর রহমান বলেন, ‘মিছিল থেকে হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।’

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top