সংসদ অধিবেশনে অসুস্থ হয়ে পড়লেন জামায়াত নেতা এমপি রবিউল বাশার

নিজস্ব প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা হাফেজ মুহা. রবিউল বাশার।

বুধবার (২৯ এপ্রিল) বেলা ১টার দিকে সংসদের ২৪তম দিনের অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। সে সময় রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা চলছিল এবং বক্তব্য রাখছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।

ঘটনার পর সংসদ কক্ষে সাময়িক উদ্বেগের সৃষ্টি হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ পরিস্থিতি লক্ষ্য করে বক্তাকে থামিয়ে বিষয়টি সবার নজরে আনেন।

স্পিকার বলেন, একজন সংসদ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন, তাই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তিনি দ্রুত চিকিৎসকের সহায়তা পাঠানোর নির্দেশ দেন।

এরপর সরকারদলীয় ও বিরোধী দলের সদস্যরা এগিয়ে এসে রবিউল বাশারের পাশে দাঁড়ান এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সংসদের কার্যক্রম পুনরায় শুরু হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top