৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি:

গণভোটের দাবি বাস্তবায়নের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন লিয়াঁজো কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।

সংবাদ সম্মেলনে জোটের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

হামিদুর রহমান আজাদ বলেন, নতুন রাষ্ট্রব্যবস্থা গঠনের প্রত্যাশা থেকে গণঅভ্যুত্থান হলেও বর্তমান পরিস্থিতিতে সেই লক্ষ্য ব্যাহত হচ্ছে। তিনি অভিযোগ করেন, শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং সরকার গণভোটে দেওয়া জনগণের রায় উপেক্ষা করেছে।

তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণ সংবিধান সংস্কারের দায়িত্ব দিলেও সরকার তা বাস্তবায়ন না করে সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে নিজস্ব উদ্যোগে সংবিধান সংশোধনের পথে হাঁটছে, যা তারা অগ্রহণযোগ্য মনে করে।

জোটের পক্ষ থেকে দাবি করা হয়, গণভোটের ফলাফলের প্রতি সম্মান না দেখিয়ে সরকার জনগণের মতামতকে উপেক্ষা করছে। এর প্রতিবাদে সারাদেশে আন্দোলন জোরদারের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে প্রশাসক নিয়োগসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সরকার একচেটিয়া দলীয়করণের পথে হাঁটছে।

এই প্রেক্ষাপটে জনমত গঠন, বিক্ষোভ, সমাবেশ ও গণমিছিলসহ ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top