নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে জনসমাগম, প্রধান অতিথি তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর নয়াপল্টন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে শ্রমিক সমাবেশ শুরু হয়েছে। এতে ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেছেন।

শুক্রবার দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়। জুমার নামাজের পরপরই বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হন।

সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের লাল ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ঢোলসহ নানা সাজে দেখা যায়। হাজারো নেতাকর্মীর করতালি ও স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খান জানান, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, প্রধান অতিথি হিসেবে তারেক রহমান উপস্থিত থাকবেন এবং এবারের সমাবেশে স্মরণকালের বৃহৎ জনসমাগম হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, তারেক রহমানের উপস্থিতি এই সমাবেশকে বিশেষ গুরুত্ব দিয়েছে এবং মে দিবস উপলক্ষে এটি একটি বড় আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। শ্রমিক দল নেতা আব্দুল্লাহ আল মামুন-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে মূল কর্মসূচির সূচনা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top