২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মিরপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

রুবেল ফরাজি, স্টাফ রিপোর্টার:

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকার মিরপুরে হযরত শাহ আলী মাজার আড়ৎ কমপ্লেক্সে কুলি ও শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১ মে) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— শাফায়েত রাব্বি আরাফাত, যুগ্ম আহবায়ক, জাতীয়তাবাদী যুবদল, ঢাকা মহানগর উত্তর; সাবেক প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর; এবং কাউন্সিলর প্রার্থী, ১০নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

এছাড়াও উপস্থিত ছিলেন হযরত শাহ আলী বোগদাদি (রা:) মাজার শরিফ কাচাবাজার আড়ৎ কমপ্লেক্সের বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম আহবায়ক সদস্য জানাব হাফিজুল হাসান শুভ্র; দারুসসালাম থানা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল ও আমান উল্লাহ; থানা বিএনপির সদস্য সোহেল ব্যাপারী; ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক আহবায়ক সদস্য আজিজুর রহমান শাহিন ও মোঃ সেলিম মিয়া; সেচ্ছাসেবক দল দারুসসালাম থানার যুগ্ম আহবায়ক মোহন চৌধুরী; শ্রমিক দল দারুসসালাম থানার যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন; আড়ৎদার সমিতির কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান ও পরিচালক মোঃ আসলাম; কাচাবাজার আড়ৎ ব্যবসায়ী ও দারুসসালাম থানা বিএনপি নেতা মোঃ রাসেল মাহমুদ; কাচাবাজার আড়ৎ ব্যবসায়ী মোঃ সজিব দেওয়ান; কুলি শ্রমিক নেতা মোঃ ইব্রাহীম এবং কাচাবাজার আড়ৎ শ্রমিক নেতা মোঃ আরিফ ও মোঃ জাহাঙ্গীরসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
পরে শ্রমিকদের জন্য খাবারের আয়োজন করা হয় এবং দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আয়োজকরা জানান, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও তাদের জীবনমান উন্নয়নে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top