২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সরকারের উন্নয়ন দেখে বিরোধীরা আতঙ্কিত: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর প্রশাসক আবদুস সালাম বলেছেন, বর্তমান সরকারের সাম্প্রতিক উন্নয়ন কার্যক্রমে বিরোধী দলগুলো, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, হতাশায় ভুগছে এবং সরকারের অগ্রগতিতে তারা আতঙ্কিত হয়ে পড়েছে।

শনিবার (২ মে) দুপুরে রাজধানীর বাসাবো এলাকায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, সরকারের গত দুই মাসের কার্যক্রমে বিরোধীরা উদ্বিগ্ন হয়ে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং নানা অপপ্রচার চালাচ্ছে।

ফুটপাত থেকে চাঁদাবাজি বন্ধে নতুন উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং চাঁদাবাজমুক্ত পরিবেশ গড়তে হকারদের জন্য পরিচয়পত্র (আইডি কার্ড) চালু করা হবে।

ঢাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে আবদুস সালাম বলেন, আগামী পাঁচ বছরে রাজধানীর চিত্র আমূল পরিবর্তন করা হবে। তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে সংশ্লিষ্ট এলাকার সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রশিদ হাবিব, যিনি ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন সংস্থার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই উন্নয়ন কার্যক্রম টেকসইভাবে বাস্তবায়ন সম্ভব।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top