রাজবাড়ীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও বিক্ষোভ

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

সরকার কর্তৃক গণভোটের রায় অমান্য করে জুলাই সনদ বাস্তবায়ন না করা ও দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০২ মে) বিকেল সাড়ে ৫টার সময় ১১ দলীয় ঐক্য রাজবাড়ী জেলা শাখার আয়োজনে আজাদী ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতে ইসলামীর আমির এ্যাডভোকেট মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস রাজবাড়ী জেলা শাখার সভাপতি মাওলানা মোবারক হোসেন, রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, রাজবাড়ী পৌর জামায়াতে ইসলামীর আমির ডা. হাফিজুর রহমান, ইসলামী ছাত্রশিবির জেলা শাখার সভাপতি আবু তাহের তানভীর, এনসিটির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ, এনসিবি রাজবাড়ী জেলা সহ-সমন্বয়ক সাইফুজ্জামান সাকিব প্রমুখ।

বক্তারা বলেন, দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করুন। নইলে সরকার পতন আন্দোলনে আমরা মাঠে নামবো। শেখ হাসিনা পালিয়ে গেছে। কিন্তু আপনারা পালানোর সময় পাবেন না। এখনো সময় আছে জুলাই সনদ বাস্তবায়ন করুন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top