৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ঈশ্বরদীতে জামাত শিবিরের অপপ্রচারে বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি:

১লা মে (শুক্রবার) মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামে গুপ্ত জামায়াত-শিবির কর্তৃক বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে, লিখিত সংবাদ সম্মেলন করেন পাঠ করেন মুলাদলি ইউনিয়ন বিএনপির ও সহযোগী অঙ্গ সংগঠন। সংবাদ সম্মেলন পাঠ করেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্দুর রাজ্জাক।

তিনি বলেন গত কাল সন্ধায় মুলাডুলি ইউনিয়নের ২নং ওয়ার্ড ফরিদপুর গ্রামের নির্জন স্থানে লিচু বাগানের মধ্যে জামাত শিবিরের গোপন বৈঠক চলাকালে তাদের নিজেদের মধ্যে রাস্তা উদ্ভোধন কে কেন্দ্র করে তারা নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়ে। সেই মুহুর্তে এলাকায় সাধারণ মানুষ উপস্থিত হয়ে নিরশোনের চেষ্টা করে ব্যর্থ হয়। তারা নিজেরাই ঝামেলা পাকিয়ে রাজনৈতিক কায়দা হাসিলের জন্য এর দায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উপর চাপানোর মিথ্যা ও ভিত্তিহীন বানোয়াট সংবাদ সংম্মেলনের মাধ্যমে বর্তমান সরকারের মান খুন্ন করার জন্য সরকার বিরোধী বিভিন্ন অপ তৎপরণ চালিয়ে যাচ্ছে। যার ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং এই গণমুকী সরকারের মান খুন্ন হচ্ছে। এতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন জামাত শিবিরের মূল ধান্ধা মিথ্যা অপপ্রচার করে ধর্মের ভুল বুঝিয়ে মানুষকে বিভ্রন্তি করে।এবং ঈশ্বরদী উপজেলা জামাতের সাবেক আমির মোঃ জুবায়ের ইসলাম খান ও মুলাডুলি ইউনিয়ন এর জামায়াত নেতা মোঃ শাহিন মাষ্ঠারের উপস্থিতে ঐ এলাকার গুপ্ত জায়গায় মিটিং করতে বসে। বর্তমান সরকারের বিরোধী দল হওয়া সত্তেও তারা কেন গুপ্ত জায়গা বেছে নিল?
উক্ত ঘটনাই নেতাকর্মিদের বিভিন্ন হুমকি ধামকি ও মামলার ভয়ভীতি দেখাচ্ছে। আমরা এই ঘটনার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের দাবি করছি।

দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান। এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে এই ঘটনার প্রকৃত তথ্য জাতির সামনে তুলে ধরুন। এবং প্রশাসনের কাছে জোরালো দাবী অতি দ্রুত দোষীদের বিদুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হোক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, মুলাডুলি ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহনাজ পারভীন মাহফুজা, বিএনপি নেতা রুহুল আমিন বাবু দেওয়ান, রুহুল আমিন বাবলু, ফিরোজুল হক, শফি মন্ডল, হাবিবুর রহমান হাবিব, রুহুল আমিন, মুলাডুলি ইউনিয়ণ যুবদলের আহবায়ক শরিফুল হক শরীফ, সদস্য সচিব আলী আকবর, যুবনেতা ইশারত আলী, শেখ শরিফ, সোহাগ, আশরাফুল, ফরজ আলী, আরিফুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক রুহুল আমিন সজিব, ছাত্রনেতা জিয়াউর রহমান, রকিব খান, এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সহ: সাধারণ সম্পাদক জুবায়ের ইমরান খান, সুমন শেখ, সজিব প্রমুখ|

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top