আগামী ১৩ মে বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সহ-সভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম আগামী ১৩ মে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন।

বৃহস্পতিবার তার ঘনিষ্ঠ একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, তার হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। তিনি পেশায় একজন এমবিবিএস চিকিৎসক এবং তার গ্রামের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলায়।

সূত্র জানায়, আনিকার বাবা রিলায়েন্স গ্রুপ-এর ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেড-এর চেয়ারম্যান। এছাড়াও তিনি আরও কয়েকটি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, আগামী ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদ-এ আকদের আয়োজন করা হবে। অনুষ্ঠানে ডাকসু নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিত থাকার কথা রয়েছে। একই দিনে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মূল অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনাও করা হয়েছে।

এদিকে ডাকসু ভিপির বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। বিশেষ করে ডাকসু নেতা মাজহারুল ইসলাম-এর তৈরি একটি বিয়ের কার্ডের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরও বেশি আলোচনায় আসে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top